বন্ধন ব্যাংক তাদের এনআরআই গ্রাহকদের জন্য প্রিমিয়াম পরিষেবা চালু করল
• গ্রাহক অভিজ্ঞতা আরও উন্নত করতে ‘Elite’, ‘Elite Plus’ এবং ‘Legacy’ অ্যাকাউন্ট চালু
• মুভি টিকিট, এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস, গলফ সেশন, আনলিমিটেড ফ্রি ট্রানজ্যাকশন, লকারে ছাড়সহ নানা এক্সক্লুসিভ সুবিধা
• এছাড়াও রয়েছে লাইফস্টাইল ভাউচার, মাইলস্টোন অফার এবং ডেবিট কার্ডে বাড়তি বীমা কভারেজ
কলকাতা, 18 মে 2026: বন্ধন ব্যাংক আজ তাদের নতুন প্রিমিয়াম সেভিংস অ্যাকাউন্ট রেঞ্জ উন্মোচন করল, যা নন-রেসিডেন্ট গ্রাহকদের উন্নত ও আধুনিক ব্যাংকিং অভিজ্ঞতা দেওয়ার জন্যে বিশেষভাবে তৈরি করা হয়েছে । নতুন চালু হওয়া ‘Elite’, ‘Elite Plus’ এবং ‘Legacy’ সেভিংস অ্যাকাউন্টে রয়েছে একাধিক ভ্যালু-অ্যাডেড সুবিধা, যার মধ্যে প্রিমিয়াম ডেবিট কার্ড এবং বাছাই করা এক্সক্লুসিভ লাইফস্টাইল সুবিধা অন্তর্ভুক্ত, যা গ্লোবাল গ্রাহকদের উন্নত চাহিদা ও আকাঙ্ক্ষা পূরণে সহায়ক।
এই প্রিমিয়াম সেভিংস অ্যাকাউন্টগুলির মাধ্যমে গ্রাহকরা প্রতি মাসে আনলিমিটেড ফ্রি ক্যাশ ডিপোজিটের সুবিধা পাবেন, পাশাপাশি আরটিজিএস (RTGS), এনইএফটি (NEFT) এবং আইএমপিএস (IMPS) ট্রানজ্যাকশনও সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। ‘Legacy’ অ্যাকাউন্টে আরও অতিরিক্ত সুবিধা হিসেবে দ্রুত রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ রয়েছে, এবং প্রতি কোয়ার্টারে 3টি দেশীয় ও 2টি আন্তর্জাতিক কমপ্লিমেন্টারি লাউঞ্জ অ্যাক্সেস পাওয়া যাবে।
গ্রাহকেরা এছাড়াও জিরো ফরেক্স মার্কআপ, প্রতি মাসে কমপ্লিমেন্টারি মুভি টিকিট এবং দেশের নির্বাচিত প্রিমিয়াম গলফ ক্লাবগুলিতে প্রিভিলেজড গলফ সেশনের সুবিধা উপভোগ করতে পারবেন। এর পাশাপাশি ‘Legacy’ অ্যাকাউন্ট হোল্ডাররা এক্সক্লুসিভ ভাউচার, মাইলস্টোন ভিত্তিক রিওয়ার্ড এবং তাদের ডেবিট কার্ডে উন্নত বীমা কভারেজের সুবিধা পাবেন, যা একটি সার্বিক ও আকর্ষণীয় ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করে।
এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে, বন্ধন ব্যাংকের ইডি ও চিফ বিজনেস অফিসার মি. রাজিন্দর কুমার বাব্বর বলেন, “আমাদের বিশ্বাস, এই নতুন পরিষেবাগুলি আমাদের প্রিমিয়াম এনআরআই গ্রাহকদের ক্রমবর্ধমান প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এগুলি শুধু সুবিধাজনক নয়, বরং আরও সমৃদ্ধ অভিজ্ঞতা এবং এক্সক্লুসিভ সুযোগ-সুবিধা প্রদান করবে। প্রিমিয়াম ট্রাভেল বেনিফিট থেকে শুরু করে বিস্তৃত বীমা কভারেজ, সব মিলিয়ে ‘Elite’, ‘Elite Plus’ এবং ‘Legacy’ সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে এবং আরও উন্নত করবে।”
বর্তমানে বন্ধন ব্যাংকের উপস্থিতি দেশের 36টির মধ্যে 35টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিস্তৃত। বর্তমানে 6350-এরও বেশি ব্যাংকিং আউটলেটের মাধ্যমে ব্যাংকটি 3.2 কোটিরও বেশি গ্রাহককে পরিষেবা দিচ্ছে।
The post বন্ধন ব্যাংক তাদের এনআরআই গ্রাহকদের জন্য প্রিমিয়াম পরিষেবা চালু করল appeared first on IBG News.
